সিরাজগঞ্জের শাহজাদপুরে মোক্তার হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাজ শেষে মোক্তার হোসেন বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোক্তার হোসেনের ছোট ভাই এরশাদ অভিযোগ করে জানান, বিএনপি-জামায়াতের সমর্থকরা তার ভাইয়ের ওপড় হামলা চালিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ও এলাকায় অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে এ হামলা করা হয়। পরে তিনি বাদী হয়ে বিএনপি-জামায়াতের সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সিএনজি গ্যারেজ থেকে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোক্তার হোসেন। পথে নগরডালা গ্রামের ছেফাত হাজী কৌশলে তাঁকে ডেকে নেওয়ার পর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১২-১৫ জনের একটি সন্ত্রাসী দল তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুশিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বিএনপি নেতা ছেফাত হাজীসহ সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
