শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭/০৯/২০২০) সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান (মুরাদ) এর স্বাক্ষরিত শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টুকে আহবায়ক ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদকে ১নং যুগ্ম-আহবায়ক, মোঃ আলাল হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি ও পৌর যুবদলের মোঃ মাহমুদুল হাসান সজল আহবায়ক ও বখতিয়ার ভূইয়াকে ১নং যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদল। এদিকে, এক বার্তায় শাহজাদপুর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি’র আহবায়ক, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড.এম এ মুহিত ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব এ্যাড.আবুল কাশেম, বলেন,‘নবগঠিত এ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিকভাবে উপজেলা ও পৌর যুবদলকে শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।’ অন্যদিকে, নবগঠিত শাহজাদপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু ও পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান সজল, জানান, ‘তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া-ভালোবাসা ও সহযোগীতা বিশেষভাবে কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...