শাহজাদপুর প্রতিনিধি :-শাহজাদপুর উপজেলার চরকৈজুরী গ্রামের দিন মজুর ও ভ্যান চালক জয়নাল প্রামানিকে ছেলে শরিফুল ইসলাম অন্যের মুদি দোকানে কর্মচারী থেকে লেখাপড়া ও সংসার খরচ জুগিয়ে এ বছর কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। সে জেএসসিতেও ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী খুশি হলেও পরিবারে নেমেছে এসেছে হতাশার ছায়া। অর্থাভাবে তার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হয়ে এলাকার হত দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা দিতে চায়। এ লক্ষ্য নিয়ে গভীর রাত জেগে কুপির আলোয় ভাংগা ছাপড়া ঘরে লেখাপড়া করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। চার ভাই বোনের সংসার টানতে তার বাবা জয়নাল প্রামানিক দিন মজুরি ও ভ্যান চালায়। মা কোহিনুর বেগম চরকায় সূতা বুনে কোনমতে জীবন ধারণ করে। তাদের পক্ষে লেখাপড়ার খরচ যোগানো দূরহ হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা পেলে তার লেখাপড়ার পথ সুগম হবে এবং বাবা-মা সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
