মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মোঃ শফিকুল ইসলাম ফারুকঃ শাহজাদপুর পৌর সদরের ডাংবালো রোডে অবস্থিত মিলেনিয়াম স্কুলে শিক্ষক কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনা জানতে স্কুল ক্যাম্পাস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। জানা গেছে, গত রোববার মিলেনিয়াম স্কুলে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আঃ বাকি কর্তৃক ৩য় শ্রেনীর ছাত্র ইজারি মোস্তফা (৮) মারপিটে আহত হয়। এতে ছাত্রের বাবা সাংবাদিক গোলাম মোস্তফা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোদ দিলে উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে এব্যাপারে ১ ঘন্টার মধ্যে ব্যাবস্থা গ্রহনের সময় দেন। আর এসময়ের মধ্যে ব্যাবস্থা গ্রহন না করলে তিনি আইনত ব্যাবস্থা গ্রহনের কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসরা শামীম আহমেদ এর দেয়া এক ঘন্টা সময় মোতাবেক স্কুল কর্র্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক বাকিকে শাস্তিমুলক বহিস্কার করেন। এব্যাপারে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জানান, যে শিক্ষক ছাত্রকে পিটিয়ে আহত করেছে আমরা তাকে সোমবারই বহিস্কার করেছি। এবং সেই সাথে স্কুলের সকল শিক্ষককে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে কোন শিক্ষক দারা এধরনের ঘটনা যেন না ঘটে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এর পরিদর্শন ও স্কুল কর্তৃপক্ষের তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করায় সন্তোশ প্রকাশ করেছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।