রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে আজ বুধবার দুপুরে জমিজমা সংক্রান্তর জের ধরে মেয়ে ও মাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার জামিরতা গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে আলেয়া (১২) ও তার মা ফাতেমা (২৫) নিজ জমিতে এ সময় মাশকালাই দেখতে যায়। একই গ্রামের শের আলী ও তার লোকজন এ সময় তাদের উপরে অতরর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে ফাতেমা খাতুন জানান, তার মেয়ের নামে ৬৬ শতাংশ জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে শেরআলী ও তার লোকজন ওই জমি তাদের দাবি করে দখলের চেষ্টা করছে। এতে বাধা দেয়ায় তারা এ হামলা চালিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি রয়েছে। মামলা হলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...