শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গতকালমঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার এলাকা থেকে ২০ বোতল মানহীন পানিভর্তি বোতল উদ্ধার করেছে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান। জানা গেছে, একটি অসাধু মহল দীর্ঘদিন ধরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা থেকে অটোভ্যানে ওইসব পানি শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। এদিন দুপুরে ভ্যানসহ ২০টি মানহীন পানির বোতল উদ্ধার করে পৌরসভা কার্যালয়ে নিয়ে আসা হয়। ভ্যানচালক ও পানি সরবরাহকারী এ সময় কৌশলে পালিয়ে যায়। পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের উপস্থিতিতে পানির বোতলগুলি ধ্বংশ করা হয়। এ ব্যাপারে মাহবুবুর রহমান জানান, ‘একটি চক্র বিশুদ্ধ পানি সরবরাহের অন্তরালে অপরিশোধিত, মানহীন পানি বোতলজাত করে শাহজাদপুরে বিক্রি করে আসছিলো।’

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...