শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : ‘মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী ২০১৭ উপলক্ষে আজ শনিবার শাহজাদপুরে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও প্রগতি সংঘের সহযোগিতায় পৌরসদরের প্রগতি সংঘ কার্যালয় থেকে মাদক বিরোধী র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। প্রগতি সংঘের সভাপতি এনামুল হাসান মোজমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, মাদকাশক্তি নিরাময় কেন্দ্র (ডিটিসি) এর নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাদক মুক্ত জাতি গঠনের কোন বিকল্প নেই। যে কোন মূল্যে মাদকের ভয়াবহ বিস্তার ও কড়াল গ্রাস থেকে শাহজাদপুরকে রক্ষা করতে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেইসাথে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
