সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : গত শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামেরর একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । ওই গ্রামের মৃত গাথুরিয়া প্রামাণিকের পুত্র মোঃ নিজাম উদ্দিনের বাড়িতে ভয়াবহ ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে নিজাম উদ্দিনের প্রায় ৪ লাখ টাকার অার্থিক ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেছেন । এলাকাবাসী জানায়, এদিন দুপুরে অকষ্মাৎ নিজামের বসতবাড়ির ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুুহুর্তেই আগুণের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় ওই বাড়ির লোকজনের আর্তচিৎকটরে প্রতিবেশিরা ছুঁটে এসে আগুণ নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয় দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়া হলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই নিজামের বাড়ির ঘরের ভিতরের টিভি, ফ্রিজ, ধান, চাউল আসবাবপত্রসহ নানা সামগ্রী ভষ্মীভূত হয়। এতে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অফিসার মনজুর আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই । বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...