শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার রাতে শাহজাদপুর উপজেলার মশিপুরের একটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ এ কে এম আলমগীর (কাশেম) নামের এক ভূয়া ডাক্তার কে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার মশিপুর গ্রামের বগুড়া-নগরবাড়ি সড়ক সংলগ্ন রওশন আরা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী এ ভূয়া ডাক্তারকে পুলিশ গ্রেফতার করে । প্রতি বুধবার ঢাকা থেকে এসে এ ক্লিনিকের রোগীদের তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তারা আরও জানায়, মামলি রোগীদেরও তিনি রোগ নির্ণয়ের নামে নানা ধরনের পরীক্ষা-নিরিক্ষা দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে প্রতারনা করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তার প্রেসক্রিপশন প্যাডের ডেজিনেশনে তিনি লিখেছেন এমবিবিএস, এম ফিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিআইএইচ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমডি, মেডিসিন, আমেরিকা, এফআর, এসএইচ, লন্ডন, ডিইসি, কানাডা, মেডিসিন কার্ড এন্ড এ্যাজমা স্পেশালিষ্ট, প্রাক্তন প্রফেসর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, প্রজেক্ট ডিরেক্টর প্রবীন হিতৈশী,স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা লেখা রয়েছে। তার এসব পদবী টাইটেল ও শিক্ষাগত যোগ্যতা পুলিশ যাচাই বাছাই করে দেখছে। এ ছাড়া তাকে থানায় এনে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
