রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে সম্প্রদায়। সোমবার রাতে শাহজাদপুরে পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে অবহেলিত এ সম্প্রদায়ের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বেদেপল্লীর ২৬টি পরিবারকে ঘুম থেকে তুলে তাদের মাঝে চাল, ডাল, ছোলা, আটা, খেজুর বিতরণ করা হয়েছে। হাত ধোয়ার জন্য দেয়া হয়েছে সাবান। একই রাতে দ্বারিয়াপুর বাজার ও মনিরামপুর বাজারের ১৪টি নৈশ প্রহরীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। মেরিনা জাহান কবিতা বলেন, চরম অবহেলার শিকার নিম্নআয়ের বেদে সম্প্রদায়। যেদিন গ্রামে যায় সেদিন চুলা জ্বলে। জীর্ণ-শীর্ন ছোট ঘরে পরিবার নিয়ে বসবাস তাদের। করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের কঠোর নির্দেশনায় ঘরের বাইরে যেতে না পারায় চরম দুর্ভেোগে পড়েছে তারা। তিনি আরো বলেন, সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক ও গবেষক হিসেবে এই নৃতাত্বিক বেদে গোষ্ঠীর প্রতি রয়েছে আমার গভীর মমত্ববোধ। করোনাকালে তারা খাদ্য সংকটে আছে এটা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে তাই তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান লুৎফর রহমান, মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম শফি, রাকিব, নিসান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...