মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য নেয়ামুল ওয়াকিল খান আরং গতকাল সোমবার সকালে ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লার খান বাড়ীর মরহুম নেয়ামুল হালিম খানের বড় ছেলে প্রয়াত নেয়ামুল ওয়াকিল খান আরং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।  গতকাল (সোমবার) বাদ এশা দ্বারিয়াপুর হাফিজিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বারিয়াপুর বাগে জান্নাত কবরস্থানে তার লাশ দাফন করা করা হয়েছে । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত মুক্তিযোদ্ধা নেয়ামুল ওয়াকিল খান আরং মুক্তিযুদ্ধকালীন পাবনা জেলার বিএলএফ এর শাহজাদপুরের আঞ্চলিক কমান্ডের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।