রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পাখি সংরক্ষণে সকলে এক সঙ্গে কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ।

দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুর হক দিনার, গোলাম ছোর‍য়ার ও আব্দুল সালাম।

এ সময় বক্তরা পরিযায়ী পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়। আর তাই আমাদের পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাস বলেন, আমাদের পাশাপাশি বাংলাদেশ জীববৈচিত্র্য ও সংরক্ষন ফেডারেশন কাজ করায় আমাদের দেশে কয়েক বছর ধরেই পরিযায়ী পাখির ব্যাপারে জনসচেনতা বেড়েছে। আগে এসব পাখি শিকার করে বিক্রি করা হত। এখন তা কমেছে। এদের আবাসস্থলগুলো রক্ষা করা গেলে অনেক পাখি এখানে থেকে যেত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য এছাড়াও দি বার্ড সেফটি হাউজ'র সদস্য ইয়াকুব আলী, সাজিদ মুন ও শহিদুল ইসলাম জীবন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...