রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রাসেল সরকার : আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চ্যাংটার চর মহল্লার বিএনপি কর্মীর বাড়িতে হামলা, ভাংচুর ও কর্মীদের মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগের কতিপয় সমর্থকেরা জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লাঞ্ছিত ও আবুল হাজী (৭৫) ও জালালপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি হেলাল উদ্দিন (৩৫) নামের দুই বিএনপির কর্মীকে বেধড়ক মারপিট করে আহত করে। এলাকাবাসী জানায়, এদিন সকাল ৮ টা ও ৯ টা দুই দফায় জালালপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আওয়ামী লীগের সমর্থক সালামের নেতৃত্বে সবুজ, লিটন, আশরাফুল, সাহেব আলীসহ ১৪/১৫ জন লাঠিসোটা নিয়ে চ্যাংটার চর মহল্লার বিএনপি নেতা হেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায় । এ সময় হেলাল উদ্দিন ও বৃদ্ধ আবুল হাজীকে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ‘বিএনপির কতিপয় কর্মিরা আ.লীগের কর্মীদের ওপর হামলা চালিয়ে ২ কর্র্মীকে আহত করেছে। পুলিশ এলাকায় শান্তি শৃংখ্যলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’