শাহজাদপুর প্রতিনিধি : আজ শনিবার সকালে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এড. আব্দুল হামিদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা বলেন, ‘বাল্য বিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সেইসাথে যৌন হয়রানিও প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে।’ পরে ওই বিদ্যালয়ের ছাত্রীরা লালকার্ড দেখিয়ে ‘বাল্যবিবাহ কখনই না’ বলে দৃঢ় প্রতিজ্ঞা করে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
