মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ উজান থেকে নেমে আসা ঢলে শাহজাদপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার ১৩ টি ইউনিয়নের ২ শতাধিক ঘরবাড়ী ও ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া এসব বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে ২য় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে ক্লাস নেয়া হচ্ছে। ঘর না পাওয়ায় খোলা আকাশের নিচে অনেক স্কুলের ক্লাস নেয়া হচ্ছে। এসব স্কুলগুলি হলো- সাহেবপাড়া, কচুয়া, দামুয়াপাড়া, রাণীকোলা, কৈজুরী, বিনোটিয়া, ভেড়াকোলা, গোপিনাথপুর, ফকিরপাড়া, শিমুলকান্দি, বৃ-হাতকোড়া, সরাতৈল, তারটিয়া, শিবরামপুর, মোহাম্মদপুর, চুলধরি, বাঐখোলা, চরবেলতৈল নতুনপাড়া, রতনদিয়া, ধরজামতৈল, ধরজামতৈল পশ্চিমপাড়া, সরাতৈল চেংটারচর, পূর্বচরবেলতৈল মোল্লাপাড়া, রতনকান্দি উত্তরপাড়া, ঘোরশাল বালক, ঘোরশাল বালিকা, ভেন্নাগাছি, কাদাইবাদলা, চরবাতিয়া, পূর্বখারুয়া, পূর্বচরকৈজুরী, চরবর্ণিয়া, ধলাই, গোপালপুর, মৌকুড়ি, হাটবায়ড়া, দত্তদরতা, জগতলা, বিয়ানপুর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকরারুজ্জমান জানান উজেলার ২২২ টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশই বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬০ টি ডুবে গেছে। ঝুকি এড়াতে ডুবে যাওয়া বিদ্যালয় গুলির শিশু শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরেদর ক্লাস বন্ধ রাখা হয়েছে। এছাড়া আরো অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে উপজেলার নগরডালা, ডায়া, কৈজুরী, পোরজনা, জামিরতা, জগতলা, গুদিবাড়ী, রূপপুর উড়িরচর, পাড়কোলা, জুগনীদহ, বাড়াবিল, মাদলা, দাবারিয়া, শান্তিপুর, দরগারচর, প্রাণনাথপুর গ্রামের ২ শতাধিক কাঁচাঘরবাড়ী ও ২০ কিলোমিটার কাঁচারাস্তা বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার মানুষ। মাঠঘাট ও গোচারন ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যা দূর্গতদের মাঝে এখনও কোন ত্রান সামগ্রী না পৌছায় তারা মানবেতর জীবনযাপন করছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।