সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ফেব্রুয়ারী) সকালে ৩৭ রেজিমেন্ট এয়ার ডিফেন্স আর্টিলারি ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা এর সভাপতিত্বে এ ম্যারথন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান শাহজাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন,পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুদ হোসেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ শাহজাদপুর উপজেলা পুরুষ দলের ১ম স্থান অর্জন করেন সামিরুল ইসলাম।৫কিঃমিঃ অতিক্রম করতে তিনি ১৮মিঃ ১সেঃ সময় নেন। মহিলা দলের ১ম স্থান অর্জন করেন সোনিয়া। ৫কিঃমিঃ অতিক্রম করতে তিনি ২৫ মিঃ ৪৮সেঃ সময় নেন।উপজেলার বিভিন্ন অফিসারদের মধ্য ১ম স্থান অধিকার করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
