নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আজ বৃহস্পতিবার শাহজাদপুর মটর মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির উদ্যোগে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন সমিতি কার্যালয়ে প্রয়াত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শাহজাদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মরহুম কোরবান আলীর রূহের মাগফেরাত কামনায় কোরআন খানি, কাঙ্গালি ভোজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে সমিতির কার্যালয়ে কোরআন খানী ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সন্ধ্যায় বিসিক জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর মটর মালিক সমিতির সহ-সভাপতি অলি আহাদ খান অরুণ, সাধারণ সম্পাদক হাসিব খান তরুণ, ট্রাক মালিক সমিতির সভাপতি এনামুল হাসান মোজমাল, মটর মালিক সমিতির কার্যকরী সদস্য শাহীদুল ইসলাম মুক্তা, সদস্য আবু শামীম সূর্য্য, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব শেখ, যুবলীগ নেতা মণিরুজ্জামান মণি প্রমূখ। উক্ত কোরআন খানি, কাঙালি ভোজ, মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠানে শাহজাদপুর মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
