মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ চত্ত্বরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৫ জুন) শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কার্যালয়ে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এসময় সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া। এসময় অতিথিরা পায়ড়া উড়িয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করেন। শাহজাদপুরের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ সম্পসারন কর্মকর্তা ডাঃ সোনালী খাতুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আঃলীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক ও প্রাণী সম্পদ ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ ফকির, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মীর কাওসার হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্যে শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার মিজানুর রহমান বলেন, আজকের এই প্রদর্শনী লাইভষ্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে একযোগে আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গবাদি পশুর রাজধানী খ্যাত শাহজাদপুরেও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, সাধারণ মানুষকে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া। তেমনিভাবে মানুষকে বিভিন্ন ধরনের পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়া। সেই সাথে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি করা। উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। গবাদী পশু কৃষকদের প্রধান সম্পদ, তারা এই পশু গুলোকে সন্তানের মতো লালন পালন করেন। শাহজাদপুরকে গবাদি পশুর রাজধানী বলা হয়। সারা দেশের ন্যায় শাহজাদপুরেও প্রাণীসম্পদ প্রদর্শনী চলছে এরই ধারাবাহিকতায় শাহজাদপুরেও উদ্বোধন করা হলো। আমি সরকারের এই উদ্দোগকে সাধুবাদ জানাই। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারী তাদের গবাদি পশু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই প্রদর্শনীতে ৪০টি ষ্টল ছিল। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শ্রেষ্ট খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।