সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ  ডটকম, নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : প্রবীণ আওয়ামী লীগ নেতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা আজম (৭৫) বুধবার দিবাগত রাত ৩ টায় শাহজাদপুরের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বৃহস্প্রতিবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর শাহজাদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রথম নামজে জানাজা এবং বাদ আসর তার গ্রামের বাড়ি উল্টাডাব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শাহজাদপুর রাজনৈতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে । ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, শাহজাদপুর সরকারী কলেজের সাবেক জিএস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজমের পিতৃ প্রদত্ত নাম ছিল গোলাম আজম। নব্বই দশকের শুরুতে স্বাধীনতা বিরোধী ঘাতক গোলাম আজমের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে পিতৃ প্রদত্ত নাম বদল করে গোলাম মওলা আজম নামে পরিচিত হন। গোলাম মওলা আজমের মৃত্যুতে স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...