মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রফেসর ড. এমএ মুহিতের পক্ষ থেকে শাহজাদপুরে উপজেলার পৌর এলাকার ৯ টি ওয়ার্ডসহ ১৩ টি ইউনিয়নের ৩ হাজার অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শাহজাদপুরের অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ পৌঁছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে অংশ নেন শাহজাদপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র আহবায়ক প্রভাষক আবু শামীম, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, বিএনপি নেতা এ্যাড. রায়হান উদ্দিন, মাহমুদুল হাসান সজল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুবদল নেতা মোঃ মাসুম রানা, ছাত্রদল নেতা বাচ্চু, বখতিয়ার, জুয়েল প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ ত্রাণ বিতরণ কাজে অংশ নেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু ও মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, ‘অতীতেও যে কোন দুর্যোগে শাহজাদপুরের খেটে খাওয়া মেহনতী অসহায় মানুষের পাশে আমরা সাধ্যমতো দাঁড়িয়েছি। তেমনি করোনা ভাইরাসের ক্রান্তিকালেও আমরা শাহজাদপুরের দুঃস্থ্য মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।’ অপরদিকে, করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করা অসহায় মানুষেরা ত্রাণ পেয়ে উদ্যোক্তা প্রফেসর ড. এমএ মুহিতসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।