রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা কর্তৃক নাগরিকদের ওপর অবৈধভাবে অস্বাভাবিক ও অসহনীয় মাত্রায় হোল্ডিং ট্যাক্স আরোপ করায় আজ সোমবার বিকেলে দ্বারিয়াপুর বাজার অগ্নিবীণা সংসদ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির আহবায়ক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শফিকুজ্জামান শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইয়ার্ণ মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী সেলিম, শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, শাহজাদপুর তাঁত কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনছারী, শাহজাদপুর উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল মাহমুদ, অগ্নিবীণা সংসদের আহবায়ক আনিছুর রহমান মনোয়ার , সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফারুক সরকার প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে পুনর্মূল্যায়নের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় মাত্রায় পুনঃনির্ধারণের জোর দাবি জানান। এছাড়া, পৌর নাগরিকদের জন্ম নিবন্ধন, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ প্রাপ্তিতে পৌর নাগরিকদের জিম্মি করে অবৈধভাবে জোরপূর্বক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে পৌর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আনতে ও বিভিন্ন সনদ প্রাপ্তিতে অবিলম্বে অনিয়ম দূরীকরণের জোড়ালো দাবি জানান বক্তারা। পরে সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জানুয়ারী ( শুক্রবার ) শাহজাদপুর কাপড়ের হাট প্রাঙ্গণে এসব অনিয়ম দূরীভূত করতে শাহজাদপুর পৌর নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সভায় স্থানীয় ব্যবসায়ী মহল, সুধীমহলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...