রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানসহ হামলার অভিযোগ করেছেন সতন্ত্র প্রার্থীরা।

নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে প্রতিদিন অর্ধশতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার লাগানোর সময় বাধা প্রদান ও মাইক দিয়ে প্রচারণাকালে মাইক কেড়ে নিয়ে প্রচারকর্মীদের মারপিটের অভিযোগ এনে ইতোমধ্যেই রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে।

অভিযোগ সূত্রে জানা যায়, সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম রওশনের অটো রিক্সা মার্কার প্রচার মাইাক পোরজনা বাজারে প্রচার করার সময় নৌকা প্রতীকের সমর্থকেরা জোর পূর্বক কেড়ে নিয়ে চলে যায় ।

এ ব্যাপারে অটো রিক্সার প্রার্থী রফিকুল ইসলাম রওশন জানান, অটো রিক্সা মার্কার প্রচার মাইকিং পোরজনা বাজারে প্রচার করার সময় নৌকা প্রতীকের সমর্থকেরা রিক্সাচালককে মারপিট করে জোর পূর্বক কেড়ে নিয়ে চলে যায় এবং বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিড়ে ফেলেছে।

অপরদিকে আরেক সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শাহীনের ঘোড়া মার্কার পোস্টার লাগানোর সময় তা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বাবু জানান, তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আনিত অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না। এমনকি তার সমর্থকরা কোথাও স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা ও প্রচার মাইক কে বা কাহারা কেড়ে নিয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা বাঁধা দেওয়া উচিৎ নয়। এটা সম্পর্কে তিনিও কিছু জানেননা। তবে নির্বাচনে প্রার্থীর লোকজন কি করল না করল তার দায় দায়িত্ব দলের নয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশন মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে বুধবার থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...