বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শনিবার প্রশাসনের বিশেষ নজরদারীর মধ্য দিয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী প্রভূ জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে পৌরসদরের সাহাপাড়া মহল্লার শ্রী শ্রী নিতাই গৌড় সেবা সংঘ অাশ্রম মন্দির থেকে শ্রী শ্রী প্রভূ জগন্নাথ দেব রথে চড়ে যাত্রা করে প্রভূর মাসির বাড়ি বাণী পাঠাগার মন্দিরে যান। ওই মন্দিরে প্রভূ ৭ দিন অবস্থান শেষে ফের উল্টো রথে নিজ বাড়িতে ফিরবেন। এদিকে, প্রভূর ৭ দিন মাসির বাড়ি অবস্থান উপলক্ষে মাসির বাড়ী বাণী পাঠাগার মন্দিরে ৭ দিনব্যাপী প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যা এ ৩ বেলা ভক্তদের জন্য কীত্তন পরিবেশনের পর তাদের মধ্যে ভোগ ও প্রসাদ বিতরণ করা হবে। শাহজাদপুর রথযাত্রা উদযাপন কমিটির পক্ষে কীত্তণ পরিবেশন করছেন, মনোরঞ্জন সাহা (মনো সাহা), রামচন্দ্র সাহা মিলন, শ্যামল দত্ত, সন্তোস সাহা, কনক দাস, নান্টু দত্ত প্রমূখ। সুষ্ঠুভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার তত্বাবধানে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন, এসআই তৈয়ব, এসআই নওজেশ, এসআই ইয়ামিন, এএসআই আমজাদ, ডিষ্ট্রিক সিকিউরিটি ব্রাঞ্চের ওয়াচার (ডিএসবি) তোফাজ্জল, সঙ্গীয় ফোর্সসহ নির্বিঘ্নে রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ নজরদারী করেন। এদিকে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ওই রথযাত্রা উৎসবে সকল বয়সী হিন্দু নারী, পুরুষ, যুবক, যুবতী, শিশু, কিশোর ভক্তবৃন্দ অংশ নেন। অপরদিকে, প্রভূ মাসির বাড়ী অবস্থানকাল উপলক্ষে আয়োজিত ৭ দিনের কীত্তণ অনুষ্ঠানে প্রভূর ভক্তবৃন্দকে বাণী পাঠাগারে উপস্থিত থাকতে রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...