মোঃ শফিকুল ইসলাম ফারুক ,শাহজাদপুরঃ শাহজাদপুরে পুকুরে জাল কেটে মাছ নিধনের চেষ্টার ঘটনায় জিডি করেছেন মৎস্য চাষী নাদিম আলী। উপজেলার জুগ্নীদহ গ্রামের জামাত আলীর পুকুর লিজ নিয়ে দির্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মৎস্য চাষি পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মোঃ নাদিম আলী। সে জুগ্নিদহসহ অন্যান্য এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। পুকুরের নিরাপত্তার জন্য পুকুর ঘিরে জাল এবং রশি দিয়ে চার দিক ঘিরে দিয়েছেন। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা রশি ও জাল কেটে মাছ নিধনের চেষ্টা করে। পুকুরে পানির শব্দ হলে এসময় পাহাদার টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে রশি এবং জাল কাটা রয়েছে। এঘটনায় নাদিম আলী আজ বুধবার শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
