শাহজাদপুর সংবাদদাতা: শাহজাদপুর উচ্চ মাধ্যমিক ব্যাবহারিক পরীক্ষা-২০১৬ বঙ্গবন্ধু মহিলা কলেজের পরীক্ষার্থীদের নিকট থেকে প্রতি বিষয়ে অবৈধভাবে ১১০/১২০ টাকা নেওয়ার অভিযোগে গত বুধবার সমন্মিত পাবনা জেলার দুর্নীতি দমন কমিশনের এ্যাসিষ্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর গোলাম মওলা, শাহজাদপুর উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ এএম আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শক দল বঙ্গবন্ধু মহিলা কলেজে পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তোলিত টাকা নেওয়ার সত্যতা খুজে পান। পরে উত্তোলিত ৯০ হাজার ৯’শ টাকা সকল পরীক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, ‘ব্যাবহারিক পরীক্ষার নামে বঙ্গবন্ধু মহিলা কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ নিয়মনীতি ভঙ্গ করে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে যে অর্থ আদায় করা হয়েছিল তা পরে পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে।’ এ ঘটনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, ‘ব্যাবহারিক পরীক্ষার নামে যারা অর্থ আদায় করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং উর্ধতন কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত প্রতিবেদন পাঠানো হবে।’ এদিকে শাহজাদপুরে এই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহন করায় শাহজাদপুরের সর্বমহল সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
