সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের লালু সরকার (৫২) ও একই এলাকার রামপুর গ্রামের মাসুদ রানা (৪৮)।
এ ব্যাপারে ওসি (ডিবি) সিরাজগঞ্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই ইয়াাছিন আরাফাত ও এসআই নাজমুল হকসহ এক দল পুলিশ শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় তারা ঢাকা ও বগুড়াগামী পরিবহনে চাঁদা আদায় করছিলেন। তাদের কাছ থেকে ১ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আন্তর্জাতিক
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই তিন পুলিশ কর্মকর্তা জেলে
