শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্টান্ডের অদূরে পেট্টোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মৃত খন্দকার সৈয়দ আলী মেম্বরের ছেলে। শাহজাদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল-মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, আনোয়ার একটি দুগ্ধ শীতলীকরণ কোম্পানিতে ম্যানেজারের চাকরি করতেন। তিনি সন্ধ্যার দিকে তার কর্মস্থল নলুয়া এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন চাপা দেয়। এতে গুরুতর আহত হন আনোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...