সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত শাহজাদপুর পৌরসদরের দিলরুবা - থানারঘাট প্রধান সড়কের দ্বারিয়াপুর মহল্লার নবকুমার ব্রিজের দক্ষিণ-পশ্চিম অংশের মাঝখানে সৃষ্ট গর্ত যাত্রীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ক'দিন হলো গর্তটি সৃষ্টি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সুদৃষ্টির অভাবে অদ্যবধি সংস্কার কাজ না করায় প্রতিদিন শত শত যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সেখান দিয়ে চলাচল করতে হচ্ছে। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরূবা বাসস্ট্যান্ড থেকে পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহত দেশিয় তাঁতবস্ত্র বিক্রয়স্থল শাহজাদপুর কাপড়ের হাটে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যাপারি-পাইকারেরা ঝুঁকি নিয়ে ওই স্থানের ওপর দিয়ে চলাচল করছে। এলাকাবাসীর ভাষ্য, 'ব্রিজটি সমতল ভূমি থেকে অনেক উচু হওয়ায় বেশ দূর থেকে লোডবাহী যানবাহনকে দ্রুত গতিতে ব্রিজের ওপর উঠতে হয়। সৃষ্ট গর্তটি ব্রিজের দক্ষিণ-পশ্চিমাংশের মাঝ বরাবর হওয়ায় দ্রুতগামী যানবাহন যে কোন সময় গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি প্রাণহহানীর ঘটনাও ঘটতে পারে। এজন্য অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ ওই সড়কের নবকুমার ব্রিজে সৃষ্ট গর্তটি ভরাট করা অতীব জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে শাহজাদপুর পৌরমেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, "সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত। তার পরেও জনস্বার্থে দ্রুত গর্তটি ভরাটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...