শাহজাদপুরের মুসলিম জাগরণের কবি ও কথাশিল্পী নজিবর রহমান সাহিত্যরত্নের ৯২তম মৃত্যুবার্ষিকী গত শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলার চরবেলতৈল গ্রামে কবির জন্মভিটার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্য অধ্যাপক আবদুর রশিদ। আবু মোহাম্মদ গোলাম রব্বানী-আছুদা খাতুন হাফিজা ফোরকানিয়া মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট শিাবিদ, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান, নজিবর রহমান সাহিত্যরত্ন গবেষক অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরকতুল্লাহ কলেজের অধ্য তাহসিন হোসেন, সাবেক পিটিআই ইন্সপেক্টর আবদুল লতিফ জিন্নু, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, সাবেক প্রধান শিক আবদুল হান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুর রশিদ বলেন, নজিবর রহমান সাহিত্যরত্ন ছিলেন মুসলিম জাগরণের কবি। অধ্য তাহসিন হোসেন বলেন, সাহসী মুসলিম কবি নজিবর রহমান সাহিত্যরত্ন তার ‘আনোয়ারা’ উপন্যাস লিখে মুসলিম জাগরণে এক অসামান্য অবদান রাখেন। অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান বলেন, সাহিত্যরত্ন নজিবর রহমান এই চরবেলতৈল গ্রামের সন্তান। আর আমিও এই গ্রামেরই সন্তান। এ জন্য নিজ দায়বোধ থেকে আমি প্রথম নজিবর রহমানের জন্মগ্রন্থ রচনা করি। বর্তমানে তাকে নিয়ে একটি বই লিখছি। বর্তমান প্রজন্মের কাছে তিনি নজিবর রহমান সাহিত্যরত্নের পরিচিতি ঘটাতে এবং তাকে অমর করে রাখতে শ্রীফতলা-চরবেলতৈল সড়কটিকে কবির নামে নামকরণ করার জন্য সংশ্লিষ্ট সরকারি মহলের কাছে দাবি জানান।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
