ডেস্ক নিউজঃ আজ বুধবার ভোর রাতে দূর্বৃত্তরা খুকনি বাজারের বারোয়ারী মন্দিরের দূর্গা প্রতিমা ভাংচুর করেছে। এঘটনায় স্থানীয় হিন্দুদের ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ মন্দির কমিটির সভাপতি মুকুল গুণ ও শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডু জানান, রাত ৩ টা পর্যন্ত প্রতিমা তৈরীর কাজ চলে। এরপর কারিগররা চলে যাওয়ার পর ভোরের কোন এক সময় দূর্বৃত্তরা মন্দিরে ঢুকে দূর্গা, গণেশ, অশুর ও কার্তিক মূর্তীর গলা ও হাত ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের জেলা ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে এ প্রতিমা গুলি বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরী করে শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব উদযাপনের সকল ব্যবস্থা সম্পন্ন করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা, খুকনি ইউনিয়ন পরিষদ থেকে ৫ হাজার টাকা এবং জেলা পূজা উদযাপন পরিষদ থেকে ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, ব্যাপক উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপনের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রতিমা ভাংচুরের সাথে জড়িত দূর্বৃত্তদের গ্রেফতারের সাড়াশি অভিযান চলছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি মুকুল গুণ বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দূর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
