সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে মা ও দুই মেয়েসহ ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, ডায়া নতুন পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী লালু ফকিরের স্ত্রী জাহানারা বেগমের সাথে রবিবার(১৭ জানুয়ারী) সকালে স্বামী লালুর সাথে ঝগড়া হয়। স্বামী স্ত্রীর ঝগড়ার পর লালু ফকির হাটে চলে যায়। পরে এ ঝগড়ার জের ধরেই সকালের কোন এক সময় লালু ফকিরের স্ত্রী জাহানারা বেগম নিজে ও তার দুই মেয়ে অন্তসত্বা রাজিয়া খাতুন (২০) ও লাবনী খাতুন (১১) কে জোর পূর্বক বিষ পান করায়। এ সময় ছোট মেয়ে লাবনী তাদের জোরপূর্বক বিষপান করানো হয়েছে বলে ফোনে বাবাকে জানালে তারা এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছে মা জাহানারা বেগম (৩৫) তার বিবাহিত ও গর্ভবতী কন্যা রাজিয়া বেগম (২২) এবং লাবনী (১১)। এঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান সহ থানা পুলিশের দল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যায়।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি জেনে আমরা দ্রুত হাসপাতালে আসি। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব না। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
