শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম এলাকা আন্ধারমানিক ও বড়ধুনাইল এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, তফিজ(৪৫), রফিক (২৫), আজিজ (৩৫), নূর হোসেন (৪০), আকতার (৪০), দেলোয়ার (২৫), জহুরুল (২২), আবু শামা (৫০), নায়েব আলী (৪৮)। এদের বেড়া, শাহজাদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের আন্ধারমানিক ঘাটে এলাকার কাসেম, পান্না, মফেতসহ একটি সংঘবদ্ধ চক্র যাত্রার নামে নগ্ন নৃত্য, জুয়া, মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রার মঞ্চ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় আন্ধারমানিক গ্রামের অসামাজিক কার্যালপ পরিচালনাকারীরা এ ঘটনার জন্য বড় ধুনাইল গ্রামবাসীকে দোষী করে গতকাল দুপুরে লাঠি,ফালা হলঙ্গাসহ দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বড় ধুনাইল গ্রামবাসীর ওপর হামলা চালায়। বাধা দিতে গিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকাবাসী বিচলিত হয়ে পড়েছে। এলাকা অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...