বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শুক্রবার ভোররাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালুয়াঘাট ব্রিজ সংলগ্ন স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক আশিক (২৫), দ্বারিয়াপুর মহল্লার আজগার আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, এদিন ভোররাত সোয়া ২ টার দিকে নিহত ৩ বন্ধু তাড়াশের নওগা শাহ শরীফ জিন্দানী (রহ.) এর বাৎসরিক ওরশ শরীফে যোগদানের জন্য দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার আব্দুল হামিদ সিএনজি গ্যাস স্টেশন থেকে সিএনজি টেম্পুযোগে রওয়ানা দেয়। সিএনজি টেম্পুটি উপজেলার হালুয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি টেম্পুকে চাপা দেয়। এতে সিএনজি টেম্পু দুমড়ে মুচড়ে যায় ও এর চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দূর্ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহত ৩ জন সিএনজি চালক ও ২ আরোহী। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে, নিহত ৩ জনের আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...