শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকার মোকছেদ প্রামাণিকের মেয়ে নবীয়া ওরফে জেমি (৩৮)’র অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার নিরীহ মানুষজন। কথায় কথায় গালিগালাজ, মারপিট, হুমকি, ধামকি, মিথ্যা মামলা দিয়ে পুলিশের ভয় দেখিয়ে এলাকার অনেকেরই কাছ থেকে মোটা টাকা আদায় করাই জেমির কাজ। এমপি, মন্ত্রীসহ উপরমহলের অনেকেরই নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে এই জেমি। তার নির্যাতনের তালিকায় বাদ পড়েনি নিজের বোন, আত্মীয় স্বজন, মুক্তিযোদ্ধা, উকিল, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিরীহ জনমানুষ। প্রাণভয়ে তার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদের টু-শব্দ করলেই তার ওপর নেমে আসে জেমির অত্যাচারের খড়গ। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একজন জাতীয় সংসদ সদস্যকে জড়িয়ে নানা কটুক্তি ও অশোভন মন্তব্য করায় তেজগাঁও থানায় দায়েরকৃত সাইবার ক্রাইম মামলায় গ্রেফতার হওয়ার পর এলাকার নির্যাতিত অনেকেই জেমির নানা নির্যাতন, কুকর্মের তথ্য ফাঁস করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। শনিবার সরেজমিন তথ্যানুসন্ধানকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউপি সদস্য দুলাল হোসেন, জেমির চাচা মণিরুজ্জামান, সেলিম, আমেনা, আব্দুল মতিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান রতন সহ এলাকার নির্যাতিত অনেকেই অভিযোগে জানান, নানা এমপি মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে বিপুল অর্থ আদায় করাই মূলত জেমির প্রধান কাজ। চাঁদাবাজীর এ কাজে জেমি কখনও নিজে বাদী হয়ে আবার কখনও তার কাজের মেয়েদের বাদী করে মামলা ও পুলিশের ভয় দেখিয়ে নিরীহ মানুষজনকে ফাঁসিয়ে মোটা টাকা আদায় করে হয়েছে বিপুল অর্থবিত্তের মালিক। বছরের পর বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারন মানুষদের ফাঁসিয়ে একের পর এক নানা অপরাধ চালিয়ে গেলেও বরাবরই জেমি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকেছে। এতে জনমনে প্রশ্নও জেগেছে, জেমির খুঁটির জোর কোথায়? সেইসাথে নির্যাতিত এলাকাবাসী জেমির দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...