রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর) সংসদীয় আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ দলীয় মনোনয়ন প্রত্যাশী, শাহজাদপুর উপজেলা জাসদ'র সংগ্রামী সভাপতি, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক, প্রবীণ রাজনৈতিক শফিকুজ্জামান শফি আজ বুধবার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন। এদিন বিকাল সোয়া ৫ টার দিকে জাসদ প্রার্থী শফিকুজ্জামান শফি বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি'র কাছ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭, সিরাজগঞ্জ - ৬ (শাহজাদপুর) আসনের জন্য দলীয় মনোয়ন ফরম সংগ্রহপূর্বক কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জমাদান করেন । এ সময় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান শওকত, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল আখতার, সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, শাহজাদপুর উপজেলা জাসদ নেতা মির্জা আলী আশরাফ বাচ্চুসহ বিপুল সংখ্যক নেতা - কর্মী উপস্থিত ছিলেন।  

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...