মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। বাড়িটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর থেকে ঘিরে রাখা হয়। র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মিরাজ জানান, ওই বাড়িটি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব। এরই মধ্যে ওই বাড়ির ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। র‍্যাব কর্মকর্তা দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে ছিল জঙ্গিরা। র‍্যাবের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করে, তাহলে র‍্যাব অভিযান চালাবে। এদিকে এমন পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ছাড়া এলাকার আশপাশ দিয়ে স্থানীয়দের চলাচল করতে নিষেধ করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।