রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে রনি খাতুন (১০) নামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া পূর্বপাড়া গ্রামের দুলাল শেখের মেয়ে। গতকাল সোমবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দরিদ্র পরিবারের মেয়ে রনি খাতুন তার মায়ের কাছে একটি নতুন জামার আবদার করে। তার মা জামা দিতে অস্বীকার করায় ক্ষোভে নিজ ঘরের ধর্নার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল রাত ৯ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে রনির লাশ মর্গে পাঠানো হয় । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে । তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই আসাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’