মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
4 (2) শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার ভোরে শাহজাদপুর ও দুপচাচিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শাহজাদপুর পৌর সদরে ডাকবাংলা ঈদগাহ মাঠ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি পিকআপ ৪ টি মোবাইল সেট, ১টি চাকু ও একাধিক মোবইল সিম উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো হুমায়ুন কবির (২২), রুবেল (১৯) ও বকুল (২১)। এদের বাড়ী ক্ষেতলাল ও দুপচাচিয়া এলাকায়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, জয়পুরহাটের বদরগাছী থেকে ছেড়ে আসা বগুড়াগামী গ্রামীণ ফোনের কাজে ব্যবহৃত ভাড়া করা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৬৯৬৮৪), বগুড়ার করইতলা মহাসড়কে এসে পৌছালে কাঠের গুড়ি ও লোহার কাকড়া ফেলে গাড়ীর গতি রোধ করে। এর পর ড্রাইভার মোহাম্মদ আলীকে চোখ মুখ ও হাত বেধে রাস্তার পাশে ফেলে দিয়ে পিকআপটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মোহাম্মদ আলী বাদী হয়ে দুপচাচিয়া থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার জের ধরে পুলিশ মোবাইল ট্যাকিং করে ডাকাতাদের অবস্থান শাহজাদপুরের ডাকবাংলা ঈদগাহ মাঠ এলাকায় সনাক্ত করে। এর পর দুপচাচিয়া থানা পুলিশ শাহজাদপুর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরে দুপচাচিয়া থানা পুলিশ তাদেরকে শাহজাদপুর থেকে দুপচাচিয়া থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তীতে জানতে পারে এ ৩ ডাকাত উত্তর বঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুড়ি ফেলে অথবা কৌশলে পিকআপ ভ্যান, পণ্যবাহী ট্রাক, সিএনজি টেম্পু, নসিমন, করিমন ও অটোবাইক ডাকাতি করে থাকে। এ ডাকাতির সময় ড্রাইভার বাধা দিলে ডাকাতরা তাদের নৃশংস হত্যা করে রাস্তার পাশে ফেলে গাড়ী নিয়ে চলে যায়। গত ১ মাসে উত্তর বঙ্গে এ ধরনের কমপক্ষে ৭ টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতির সময় রায়গঞ্জে এ চালককে হত্যা করে সিএনজি চালিত টেম্পু ডাকাতি করে নিয়ে গেছে এ ডাকাত দলের সদস্যরা। উত্তরবঙ্গের মহাসড়কে ডাকাতি ও গাড়ী ছিনতাই আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় চালকেরা আতংকের মধ্য দিয়ে চলাচল করছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।