রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের সওদামারা গ্রামের ছবির উদ্দিন প্রামানিকের ছেলে বেলাল প্রামানিক বাড়ির পাশের জলায় গোসল করতে গেলে একই গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুসের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে মজিবর মোল্লা গ্রুপ এবং ঠান্ডু প্রামানিক গ্রুপ লাঠিসোঁটা, ফালা, হাসুয়া, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম , ওসি শাহিদ মাহমুদ খান সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ চলাকালে মোল্লা গ্রুপের মজিবর মোল্লা (৫৬), নজরুল ইসলাম (২৬) ও ইউসুফ (৩৫), এবং প্রামানিক গ্রুপের জীবন ( ১৯), কবিরুল (২৫), হাফিজ(৩২) ফলাবিদ্ধ ও হাসুয়ার আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...