রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার ১ দিন পর সোনিয়া হত্যা মামলার প্রধান আসামী স্বামী শরিফুল ইসলাম চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জানা গেছে, গত রোববার গভীর রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে সোনিয়াকে শ্বাসরোধে হত্যার ঘটনার পরদিন সোমবার সোনিয়ার বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সোনিয়ার স্বামী শরিফুল ইসলাম ও শ্বশুড়-শ্বাশুড়ীসহ ১০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ২ আসামীকে গ্রেফতার করে। এরও পরদিন মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পার্শ্ববর্তী বেড়া উপজেলায় পৌর পোর্ট এলাকায় সোনিয়া হত্যা মামলার প্রধান আসামী স্বামী শরিফুল চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এক ভ্যানচালক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ খবর শাহজাদপুর থানা পুলিশ জানতে পেরে বেড়া পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে। বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...