রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈনিক সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম মারা গেছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল আহত হওয়ার পর আবদুল হাকিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ তাঁকে সেখান থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে তাঁর অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা একটার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা দিলীপ কুমার।

গতকাল সরকরি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয়কে আটক করে পৌর মেয়রের বাড়িতে নিয়ে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে ফেরত পাঠানোর ঘটনায় তাৎক্ষণিক ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টাব্যাপী ওই অবরোধ চলাকালে ওই মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের আরেকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুর মনিরামপুরের বাসভবন ঘেরাও করে। এ সময় ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক আবদুল হাকিম গুলিবিদ্ধ হন।

সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলায় কাল শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ হরতালে সমর্থন জানিয়েছেন সাংবাদিকেরা। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকেরা।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...