শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে মোক্তার আলী সরকার (৪৫) নামের এক ব্যাক্তি আম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মোক্তার আলী সরকার বাঘাবাড়ি গ্রামের মৃত নওশের আলীর ছেলে। জানা যায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বাঘাবাড়ি গ্রামের মৃত নওশের আলীর ছেলে মোক্তার আলী সরকার দীর্ঘদিন যাবৎ পেটের ব্যাথা সহ বিভিন্ন রোগের ভুগছিলেন। তার দুই ছেলে মামুন (২১) জিয়া (১৯) ঢাকায় লেখাপড়া করেন, মোক্তার হোসেনের স্ত্রী মোছা: আনোয়ারা খাতুন (৩৭) ১৫ দিন পূর্বে ছেলেদের কাছে ঢাকায় যান। নিহতের বড়ভাই মো: আরশেদ আলী সরকার জানান, মোক্তার হোসেনের চিকিৎসা করিয়েও তিনি সুস্থ্য হচ্ছিলেন না, অসুস্থতার যন্ত্রনায় মাঝে মধ্যেই সে আত্মহত্যা করার কথা বলতো। অসুস্থতার যন্ত্রনা সহ্য করতে না পেরে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির আঙিনায় থাকা আম গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে মোক্তার হোসেনের ভাতিজা সেলিম হোসেন (৩৫) বাড়ির আঙিনায় উকি দিয়ে গাছের সাথে চাচার ঝুলন্ত দেহ দেখতে পায়। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মোক্তার হোসেনের ঝুলন্ত দেহ নামিয়ে দেহে প্রানের স্পন্দন নেই মর্মে নিশ্চত হয়। শাহজাদপুর থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ মোক্তার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার মৃত মোক্তার হোসেনের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...