মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে কামেলের নামানুসারে মানব সেবায় প্রতিষ্ঠিত অলাভজনক চিকিৎসা, শিক্ষা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী সংগঠন ‘খাজা ইউনুস আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের অসহায় দরীদ্র শীতার্ত মানুষের মাঝে ৩'শ কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন পিপিডি কার্যালয়ে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরনকালে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মাহবুব আলম, সিনিয়র প্রভাষক ডাঃ রাইসুল ইসলাম, হাসপাতালের স্টোর ইনভেন্টরী ম্যানেজার সাব্বির আহমেদ, মার্কেটিং রিসার্স অফিসার শহিদুল ইসলাম, জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মেডিকেল কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িদ্ব পালন করেন। কম্বল নিতে আসা নলুয়া গ্রামের বৃদ্ধ শাহাদত হোসেন ও বৃদ্ধা বাহাতন বেওয়া জানান, ‌‌আমাগোরে বিপদের সময় খাজা ইউনুস আলী আসপাতাল যেবা অল্প টেহায় চিকিৎসা দেয়। আবার এই ঠান্ডায় হ্যাগোরে ফাউন্ডেশন থিকা আঙ্গরে এহেনে আইস্যা কম্বল দিয়া গ্যালো। আমরা হ্যাগোরে নিগা ম্যালা দোয়া করি। হেরা যেনো আরো মানুষের নিগা সেবা করবার পারে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।