মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার: বাজারে প্রতিটি দোকানেই রয়েছে শীতকালীন সবজি। তবুও কিছুতেই কমছে না সবজির দাম! ক্রেতাদের অভিযোগ বেপরোয়া দামের কারণে বাজারে সবজি কেনাই দায় হয়েছে। এ পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। আর নিম্মবিত্তরা বাজারে এসে দামের তেজে সবজি ছুঁতে না পেরে ভাগ্যকে গালাগাল দিয়ে খালি হাতে বাড়ি ফিরছেন! শাহজাদপুর শহরের বাজার ঘুরে শনিবার (৯ ডিসেম্বর) সকালে দেখা যায় টমেটো বিক্রি হচ্ছে ১শ ৫০ টাকা,বেগুন ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, করলা ৫০, শিম ৫০, পেঁপে ২০, আলু ২০, ও কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা। এদিকে, লাগামহীনভাবে পেঁয়াজের দাম বেড়েই চলেছে । পেয়াজের দাম প্রতি কেজি ১২০ টাকা । এছাড়া লালশাক, পুইশাক, লাউশাক এগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। পাড়কোলা গ্রামের বাসিন্দা জহুরুল এই প্রতিবেদক কে বলেন, বাজারে এসে শীতকালীন সবজি দেখলে মন ভরে যায়। কিন্তু দাম শুনে হাত গুটিয়ে নিতে হয়। দিন মজুর রইচ উদ্দিন বলেন, শাক কিনতেই চলে যায় ৪০ থেকে ৫০ টাকা। আমরা গরীব মানুষ কিভাবে খাবো? তবে আগামী সপ্তাহে সবজির দাম কমবে বলে আশার বাণী শোনালেন ব্যবসায়ী ফিরোজ। তিনি বলেন সবজির দাম অনেকটা কমেছে। বিভিন্ন এলাকার বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। আগামী সপ্তাহে সবজি স্বাভাবিক দামে নেমে আসবে বলেও জানান বিক্রেতারা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!