রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য ও বদরুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত ড. মযহারুল ইসলামের মেয়ে মেরিনা জাহান কবিতাকে আজ সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মেরিনা জাহান কবিতা। তিনি বলেন,‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমি যেন দেশের দেশের মানুষের সেবা করতে পারি। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ,পৌর আওআমী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপাধাক্ষ্য আব্দুল বাছেত,যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, রাজীব শেখ, শরিফুল ইসলাম মনি, ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম শেখ (সিনিয়র),সাবেক ছাত্রলীগ নেতা, সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক প্রমূখ। ওই সংবর্ধনা উপলক্ষে পৌরসদরের শক্তিপুরস্থ প্রয়াত ড.মযহারুল ইসলামের বাসভবনে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড থেকে শত শত দলীয় নেতাকর্মীরা মটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে স্বাগত ও অভিনন্দন জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...