নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মানিক সরকার (৪৮) কে ৪৫ ক্যান বিদেশী বিয়ারসহ সিরাজগঞ্জের র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এর আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। এ ব্যাপারে র্যাবের ডি.এ.ডি ইউনুস আলী বাদী হয়ে শাহজাদপর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ দিনই মাদক ব্যবসায়ী মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, তাকে নিজ বাড়ি থেকে র্যার গ্রেফতার করেছে। এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর মানিকের শাহজাদপুরের পৌর মার্কেটের ৫টি দোকানে অভিযান চালিয়ে র্যাবের এ দলটি ৬শ’ ক্যান বিদেশী বিয়ার ৩শ’ লিটার বাংলা মদ ও ২৪ বোতল যৌন উত্তেজক জিনসিন+ উদ্ধার করে। এর আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এ সময় মানিক পলাতক থাকায় র্যাব তাকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মানিক ও তার পিতা- রতন সরকারকে আসামী করে শাহজাদপুর থানায় অপর একটি মামলা দায়ের করা হয়। মানিক গ্রেফতারের খবরে এলাকায় সস্তি ফিরে আসে এবং এলাকাবাসী উল্লাস প্রাকাশ করে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
