মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
একদিনের ব্যবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় আক্তার মোল্লা (৪৫) নামের আরো এজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১৬এপ্রিল) রাতে কাভার্ডভ্যান চাপায় আক্তার মোল্লা (৪৫) মৃত্যু হয়। নিহত আক্তার মোল্লা হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামের মো: আলমাছ আলী মোল্লার ছেলে ও তিন সন্তানের জনক। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামের মো: আলমাছ আলী মোল্লার বড় ছেলে আক্তার মোল্লা শাহজাদপুর পৌর শহরে অবস্থানকালীন জানতে পারে প্রতিবেশী এক বৃদ্ধা মারা গেছেন। তাকে কবর খুরতে আসার জন্য জানানো হলে আক্তার মোল্লা তৎখনাৎ সাথে থাকা ৭ বছর বয়সী নাতনী মরিয়মকে নিয়ে ভ্যান যোগে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৭টায় শাহজাদপুর এনায়েতপুর আঞ্চলিক সড়কের ফরিদপাঙ্গাসী গ্রামে বাড়ির সন্নিকটে পৌছলে তাকে বহনকারী ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট ১৩-৬৩৩১) একটি কাভার্ডভ্যান চাপা দেয়। তৎক্ষনাৎ কাভার্ডভ্যানের পাশেই থাকা নাতনী মরিয়মকে সজোরে টেনে ধরে নিরাপদ স্থানে ফেলে দিয়ে নিজেই কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়। পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে মুমুর্ষ অবস্থায় আক্তার মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করে তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিট পুলিশিং) আব্দুল মজিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক কাভার্ডভ্যানেটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের হালিয়াঘাটি নামক স্থানে ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত হয়। এবং গত ১৯ মার্চ একই স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।