রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সাধারণ মানুষকে ঠকানো অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শনিবার (২৯ মে) দুপুর ১২টায় শাহজাদপুর পৌর শহরের স-মিল পট্টি নামে খ্যাত কান্দাপাড়ায় সংগঠনটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্লা, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ লিটন, সহ-সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ নূর ইসলাম, প্রচার সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব প্রামাণিক, কার্যোকরি সদস্য রজব আলী, কাবুল সরকার, মন্টু চন্দ্র সূত্রধর, উপদেষ্টা সরোয়ার হোসেন, আব্দুর রহিম ও আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বেশ কয়েকজন স-মিল মালিক, কাঠ ব্যবসায়ী নেতারা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের কাঠ মিস্ত্রি ও শ্রমিকরা। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র সূত্রধর বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে শাহজাদপুরে কর্মরত প্রায় ৩ হাজার কাঠ মিস্ত্রি ও শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তারা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহবান জানাই। সংগঠনটির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ লিটন বলেন, শাহজাদপুরে বেশকিছু অসাধু ফার্ণচার ব্যবসায়ী বাইরে থেকে নিম্নমানের কাঠ দিয়ে ফার্ণচার তৈরি করে ভালো কাঠের বলে মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করছে। তিনি আরো বলেন, শিমুল কাঠকে মেহগিনী, কদম কাঠকে সেগুন ও রেন্ডিকরইকে শিলকুড়ি কাঠ হিসেবে বিক্রি করছে। ফলে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছে তেমনি স-মিল মালিক, কাঠ ব্যবসায়ী ও কাঠ শ্রমিকরা ক্ষতিগ্রস্থ্য হচ্ছি। প্রশাসনের কাছে আহবান জানাই তারা যেন শীঘ্রই এই অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রনণ করেন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...