মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির ও সাগর বসাক : করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে গতকাল রোববার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের অভ্যন্তরীণ রূটে চলাচলকারী শতশত যানবাহন চালকদের মাঝে নানা উপকরণ বিতরণ করেছেন কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম হাসেবুল হক হাসান। উপজেলার কায়েমপুর ইউনিয়নের হারিরামপুর বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ওই স্থান দিয়ে চলাচলকারী রিক্সা-ভ্যান, মোটর সাইকেল, নছিমন-করিমনসহ বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি মাস্ক, বিদেশি হ্যান্ড গেøাভস, সাবানসহ নানা উপকরণ চালকদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান হাসান। এ বিষয়ে কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান বলেন, ‘মানবতার উপরে কিছু নেই। দেশের এই ক্রান্তিকালে দায়িত্ববোধের পাশাপাশি মানবতার টানে আমজনতার কল্যাণে কাজ করে যে আত্মতৃপ্তি পাচ্ছি সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়। গত কয়েকদিন ধরে করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করে যাচ্ছি। হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে ইউনিয়নবাসীকে সর্বদা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।