শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কারোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। গত তিন দিন হলো তিনি জ্বর ও ঠাণ্ডা ভুগছিলেন। সেই সঙ্গে পাতলা পায়খানা ছিল। আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলায় নিজ বাড়িতে বৃদ্ধের মৃত্যু হয়। দুপুরে তাঁর লাশ দাফন করা হয়েছে। দাফনের আগে করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ওই বৃদ্ধের এবং স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘যেহেতু বৃদ্ধ লোকটির জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ করোনা উপসর্গ ছিল। এজন্য উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ওই বৃদ্ধের ও স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’ ইউএনও আরো বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেক পোশাকশ্রমিক ও অন্য পেশার লোকজন বিভিন্ন পথে সিরাজগঞ্জে আসছেন। তাদের আসার কারণে পার্শ্ববর্তী উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় দুজন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।’ এদিকে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গত ২২ এপ্রিল শাহজাদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো এলাকা থেকে শাহজাদপুর উপজেলায় প্রবেশ করতে পারবে না।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...